সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ মোঃ বাবুল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ বাবুল হোসেন সিলেট জেলার জকিগঞ্জ থানার হাতি ডহর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাজার থানার এসআই (নিঃ) দয়াময় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন গোটাটিকরস্থ মসজিদ কলোনী রোড নার্সিং ইনিস্টিটিউট এর সামনের পাঁকা সড়ক থেকে মোঃ বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মোগলাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply