সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ তোফায়েল আহমেদ আসাদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ তোফায়েল আহমেদ আসাদ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন বাদামবাগীছার ১নং রোডের বাবুল হোসেন এর মোদি দোকানের সামনের পাঁকা সড়ক থেকে মোঃ তোফায়েল আহমেদ আসাদকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply