সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ রাজিব আহমদ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রাজিব আহমদ সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ঝালোপাড়া এলাকার মোঃ রফিক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা ক্বীন ব্রিজের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ক্বীন ব্রীজ টু কদমতলী বাস টার্মিনাল গামী পাঁকা সড়ক থেকে মোঃ রাজিব আহমদকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply