1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে আটক-১৬

  • আপডেটের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ ভিউ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিল্লা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অবশেষে অভিযান চালিয়েছে থানা পুলিশ। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বোমা মেশিন ব্যবহার করে টিল্লা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন— মো. মাহমুদুল (২১) মো. সাকিবুল হাসান (১৯), মো. লালন (২০), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), মো. ইয়াকুব আলী (৩৬), মো. কামরুল (২৫),মো. আব্দুল করিম (২৭), মো. আবু বক্কর (২২), মো. শফিক মিয়া (৪২), মো. রুহুল আমিন (৩০), মোহাম্মদ কামরুজ্জামান (৩০), মোহাম্মদ লাল মিয়া (২৮),মো. আখতার মিয়া (২৮), মো. শরিফ উদ্দিন (১৯), মুহাম্মদ সুলতান উদ্দিন (২২), এবং মো. আল আমীন হোসেন (৩২)। সকলেই কোম্পানীগঞ্জ থানার বাসিন্দা।এর আগের দিন যৌথ বাহিনীর অভিযানে টিল্লা ধ্বংসে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com