1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লায়েক আলী (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লায়েক আলী উপজেলার রামপাশা (উত্তরপাড়া) গ্রামের লিয়াকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ ঘরের ভেতরে লায়েক আলীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরে তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com