1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে বিপুল পরিমাণ চোলাই মদসহ যুবক গ্রেফতার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটে বিপুল পরিমাণ চোলাই মদসহ যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২১৯ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ জগন্নাথ কুর্মি (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত জগন্নাথ কুর্মি সিলেট নগরীর এয়ারপোর্ট থানার মালনীছড়া চা-বাগানের মঙ্গল কুর্মির ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়াদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা-বাগানের ১নং গেইটের সামনের পাঁকা সড়ক থেকে জগন্নাথ কুর্মিকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com