1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই

  • আপডেটের সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১১ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও বলা হয়েছে, মোস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে সেটি অনুমোদন করবে বোর্ড। তবে ঠিক কী কারণে ফিজকে ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি বোর্ডএর আগে আইপিএল নিলামে ৯ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর ফিজই তার কাটার ও ডেথ ওভারের বোলিং দিয়ে আইপিএলে সুনাম কুড়িয়েছে।

বিসিসিআই’র নির্দেশের ফলে আইপিএল ২০২৬-এ তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে কেকেআরের স্কোয়াডেও পরিবর্তন আসতে পারেআইপিএল ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বিদেশি এমার্জিং প্লেয়ার বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ-এর হয়ে খেলে এই পুরস্কার জিতেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com