1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৪টি এয়ারগান ও গুলি উদ্ধার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৪টি এয়ারগান ও গুলি উদ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে চারটি এয়ারগান ও এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৯ সূত্র জানায়, রোববার রাত আনুমানিক পৌনে ১টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি বাগানের ভেতরে বাঁশঝাড়ে এয়ারগান লুকিয়ে রাখার খবর পায় র‍্যাব। পরে রাত পৌনে দুইটার দিকে সেখানে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় চারটি এয়ারগান এবং একটি বেগুনি রঙের প্লাস্টিক কৌটায় রাখা ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকৃত এয়ারগান ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।এ বিষয়ে র‍্যাব জানিয়েছে,কারা এবং কী উদ্দেশ্যে এসব এয়ারগান সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।র‍্যাবের ধারণা,উদ্ধার করা এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহৃত হতে পারত।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত চারটি এয়ারগান ও ২৫টি গুলি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com