1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জৈন্তাপুরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক-১ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

জৈন্তাপুরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক-১

  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে পর্যটকবাহী একটি বাস থেকে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্যসহ শের আলী চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত শের আলী চৌধুরী গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বনগ্রাম এলাকার মৃত মিরাজ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়,শনিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিংহাটি এলাকায় জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।এসআই রাজন দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।

তল্লাশিকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১২ বস্তা খোলা জিরা (২৪০ কেজি), ৮০ প্যাকেট মেন্টস চকলেট, ৯০০ পিস কিটক্যাট চকলেট, ৬২০ পিস স্নিকার্স চকলেট এবং ২০ প্যাকেট অমৃত ব্র্যান্ডের জিরা।এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com