1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

জকিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

  • আপডেটের সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ ভিউ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের আহমদ বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়।এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়।পরে পুলিশ ফোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com