1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০টি এয়ারগান উদ্ধার

  • আপডেটের সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এ সময় দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারী) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জৈন্তাপুর মডেল থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের পাখিটেকি সাকিনস্থ করিচার ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।

তল্লাশিকালে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার জন্য সংকেত দেয়।এ সময় মোটরসাইকেল আরোহীরা কৌশলে মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান উদ্ধার করে।এছাড়া আসামিদের ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।পলাতক আসামিদের পরিচয় শনাক্তসহ তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com