1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় চালকের অসতর্কতায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় তাজুল ইসলাম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেলে খোলা মাঠে খেলছিল শিশু তাজুল।এ সময় একটি মাটি পরিবহনকারী ট্রাক্টরের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন।অসতর্কতার কারণে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।দুর্ঘটনার পর ট্রাক্টরচালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা তিনটি ট্রাক্টর ও একটি ফেলুটা আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com