1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

  • আপডেটের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরশহরের মজলিশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসিত চন্দ্র দাস (৩৩) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে নির্মানাধীন নিজ বাসায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত অসিত চন্দ্র দাস উপজেলার চরনারচর ইউনিয়নের সতানন্দপুর গ্রামের মুক্তিযুদ্ধা সতিশ চন্দ্র দাসের ছেলে।তিনি রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৪ টার দিকে বাড়ির আঙিনায় বৈদ্যুতিক লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি।অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া তারে হাত লাগলে তিনি গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com