1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
'আঙুল ট্রিগারে আছে' যুক্তরাষ্ট্রকে ইরানের আইআরজিসি কমান্ডার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

‘আঙুল ট্রিগারে আছে’ যুক্তরাষ্ট্রকে ইরানের আইআরজিসি কমান্ডার

  • আপডেটের সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, গণবিক্ষোভ দমননের পর আইআরজিসি এখনো ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত রয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ফরাসি সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) থেকে ফেরার পথে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন,যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে। আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছিইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মোহাম্মদ পাকপুর বলেছেন, ঐতিহাসিক অভিজ্ঞতা ও গত বছর ১২ দিনের যুদ্ধ থেকে তারা যেন শিক্ষা নেয়। নাহলে তাদের আরো বেদনাদায়ক ও অনুশোচনামূলক পরিণতির মুখে পড়তে হবে। তিনি আরো বলেন, সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতার আদেশ ও নির্দেশ বাস্তবায়নে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ও প্রিয় ইরান ট্রিগারে আঙুল রেখে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com