সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামালসহ আক্তার হোসেন (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আক্তার হোসেন কুমিল্লা জেলার চান্দিনা থানার দলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৪ জানুয়ারী) রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) অমিত সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন।
এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১,৫৮০ পিস নেসলে কিটক্যাট চকলেট, ৪০ প্যাকেট কাবেরী মেহেদি কন, ৭২ প্যাকেট সেসা আয়ুর্বেদিক অয়েল,১৫ পিস ভারতীয় কম্বল এবং ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply