1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ ভিউ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভেলকোনা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারী) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে ভেলকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, জাইন উদ্দীন ও জসীম উদ্দীন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা গ্রামের জাহাঙ্গীর আলম ও সাহেদ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com