1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে পাইপগান ও বিস্ফোরক উদ্ধার

  • আপডেটের সময়: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাবের অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান,২০টি ভারতীয় পাওয়ার জেল এবং ১১টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯ সদর কোম্পানি,সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারী) রাত আনুমানিক ১টার দিকে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ১নং নিজপাট ইউনিয়নের লক্ষীপ্রসাদ এলাকায় নির্মাণাধীন একটি আখড়ার আশপাশে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালানো হয়।একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান,২০টি ভারতীয় পাওয়ার জেল এবং ১১টি নন-ইলেক্ট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়,উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়,যা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা রয়েছে।তবে অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাইপগান, পাওয়ার জেল ও ডেটোনেটর জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com