1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সিলেটে ২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কম্বল, চকলেট ও জিরাসহ মোঃ শাহজালাল রহমতুল্লাহ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ শাহজালাল রহমতুল্লাহ নরসিংদী জেলার মাধবদী থানার মোড়পাড়া কাজীবাড়ী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) স্বরুপানন্দ ভট্টাচার্য্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানার প্রধান ফটকের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন।এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৬৪ পিস ভারতীয় কম্বল,নেস্টলে কিটক্যাট,ডেইরি মিল্ক, স্নিকার্স ও পোলো ব্র্যান্ডের ১৯ বক্স ভারতীয় চকলেট এবং ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২১ হাজার ৮৮০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com