সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারী) দুপুরে তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বারংকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে বারংকা গ্রাম থেকে শাহ আলম নামের এক যুবক মোটরসাইকেল চালিয়ে উপজেলার আনোয়ারপুরের দিকে রওয়ানা হন।পথিমধ্যে সুনামগঞ্জ সদর থেকে আসা তাহিরপুরগামী অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে শাহ আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহ আলম।এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply