সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) স্যন্ধা ৭টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন উত্তর ডলুরা এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ২ থেকে ৩ জন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে,এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধারকৃত বিদেশি মদ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply