1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে চুরির গরুতে ইফতার মাহফিল, জানাজানির পর মূল্য পরিশোধ

  • আপডেটের সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য বিএনপি কর্মীর বাড়িতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর মালিককে মূল্য পরিশোধ করেছেন। গ্রামের সালিসে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়া যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জানুয়ারি মাসে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছিলেন। নির্বাচন শেষে ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন। পরে জানা যায়, ওই ইফতার মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা। প্রবাসীর বাড়ির সিসি ক্যামেরাতেই উঠে আসে চুরি করা গরু বাড়িতে নিয়ে আসার ঘটনা।এ বিষয়ে এলাকার এক বাসিন্দা বলেন, এম আহমদ ওরফে মধু মিয়া একজন সজ্জন মানুষ। তিনি রোজায় ইফতার মাহফিলের জন্য গরু কেনার টাকা দিয়েছিলেন। কিন্তু তার কর্মচারী সেই টাকা আত্মসাৎ করে একটি গরু চুরি করে আনে। তিনি এ গরুর মূল্য পরিশোধ করেছেন।

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক সাইদ মাঠ থেকে গরু চুরি করেছিলেন। প্রবাসী এম আহমদ বিষয়টি জানার পর গরুটির ন্যায্যমূল্য দিয়েছেন। এতে তার কোনও দোষ নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com