1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটের আখালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সিলেটের আখালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৫ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরের আখালিয়াস্থ বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের সামনে অগ্নিকান্ডে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে সিলেট ব্যাটালিয়নের প্রধান ফটকের বিপরীতে থাকা দোকানগুলোতে হঠাৎ করে আগুন দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকান্ডের ঘটনাটি নজরে আসার পরই বিজিবি সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় অগ্নিনির্বাপনের চেষ্টা চালান। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজিবির ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফারমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বিজিবি সিলেট ব্যাটালিয়নের মিডিয়া বিভাগ জানায়, অগ্নিকান্ডে ৮-১০টি দোকান পুড়েছে। এর মধ্যে মুদি, ইলেক্ট্রনিক্স, ফার্নিচারের দোকান এবং সাইকেল ও মোটরসাইকেলের ওয়ার্কশপ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com