সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১৩ লাখ ১১ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের গোয়াইনঘাট থানার হাজরাই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ বেলাল উদ্দিন (২৫) এবং সিলেটের এয়ারপোর্ট থানার সাহেব বাজার বড় বন এলাকার মোস্তফা মিয়ার ছেলে মোঃ আব্দুর রউফ (৩৭)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ সাজীব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ-সিলেট শহরগামী সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি হাইড্রলিক ড্রাম ট্রাক আটক করা হয়।পরে তল্লাশি করে ট্রাক থেকে ১ হাজার ৮৭৪ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১১ হাজার ৮০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply