1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

  • আপডেটের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৪ ভিউ

স্টাফ রিপোর্টারঃ পর্তুগালের রাজধানী লিসবনে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এর সদস্যদের উদ্যোগে ইফতার মাহফিল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।

গতকাল ১৪ই মার্চ (শনিবার) পর্তুগালের রাজধানী লিসবনের হাঙ্গরি হাব রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স পর্তুগাল চ্যাপ্টারের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান উদ্দিন। তিনি পবিত্র রামাদান মাসের শুভেচ্ছা জানিয়ে সকল নেতা কর্মীদের সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিকে এগিয়ে নিয়ে দেশ ও জাতির কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার আহবান জানান।

সংগঠনের সদস্য সচিব আবু সাঈদ এর সঞ্চালনয় এসময় বক্তব্য রাখেন, এনসিপি ডায়াসপোরা অ্যালিয়ান্স পর্তুগাল চ্যাপ্টারের মূখ্য সংগঠক রিয়াদ কামাল চৌধুরী, অর্থ সচিব সম্রাট চৌধুরী, পলিসি সচিব মোহাম্মদ জামিল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব শাহ আবরারুল ইসলাম, মূখ্য সমন্বয়ক মোঃ নাজমুল ইসলাম, লিসবনের আঞ্চলিক সংগঠক মোঃ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, নির্বাহী সদস্য ইমান আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব সোহেল।

সদস্য আকিম, ফয়সাল আহমেদ শুভসহ আরো অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নেতৃবৃন্দরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে, ন্যায়, সাম্য, ও বাসযোগ্য আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। দেশে ও প্রবাসে এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সকল নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com