সিলেট প্রতিনিধি:সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার কুয়ারপাড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সাব্বির (২৬) ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাঁশতলা এলাকার মৃত জায়েদ আলীর ছেলে মোঃ খলিল মিয়া (৫২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন পশ্চিম কুয়ারপাড় এলাকার বাবর মিয়ার বাসার পিছনে প্রকাশ্যে স্থানে তীর-শিলং জুয়া খেলার সময় তাঁদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply