1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে হোটেলে মধুচক্র, ১১ নারী-পুরুষ আ ট ক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

সিলেটে হোটেলে মধুচক্র, ১১ নারী-পুরুষ আ ট ক

  • আপডেটের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ ভিউ

বার্তা ডেস্ক।। সিলেটে আরেকটি মধুচক্রের সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। নগরীর বন্দরবাজারস্থ তালহা আবাসিক হোটেলে মধুচক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলে আসছিল। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১১ নারী-পুরুষ আটক করেছে।

আটককৃতরা হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

আটককৃতদের মধ্যে তিন তরুণী রয়েছেন তারা হলেন আকমিলা আক্তার (১৯), রুনা খাতুন (৩০) ও হাসিনা বেগম (৩০)।

বাকি ৮ পুরুষ হচ্ছেন, সিলেটের শাহপরাণ থানার হাতুরা গ্রামের লোকমান হোসেন অপু (২৮), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দরিয়াবাজ গ্রামের আলাউদ্দিন (৫০), জগন্নাথপুর থানার জগদীশপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৪), মৌলভীবাজারের কমলগঞ্জ থানার উমরা কাফন গ্রামের ইয়াছিল আহমদ (২২), একই গ্রামের শাহবাজ মিয়া (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মিন্দপুর গ্রামের উজ্জ্বল মিয়া (২২), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বড় পাইকুড়া গ্রামের নাজমুস সাকিব (২০) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া মিয়াবাড়ির সুমন মিয়া (৩৩)।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com