জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি নৌকা ধ্বংস করা হয়,ধ্বংসকৃত নৌকাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
একই অভিযানে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিচালিত হয়। এতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply