1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯১ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ কিশোরীর বাবা ও মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত অলিউর একটি ডিআই গাড়ি নিয়ে তাদের বাড়িতে যায়।কিশোরীর বাবার দুর্ঘটনার মিথ্যা খবর দিয়ে তাকে বাড়ি থেকে বের করে আনে সে।পরে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

​এ ঘটনায় থানায় জিডি ও পরবর্তীতে মামলা দায়ের হলে জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com