1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

  • আপডেটের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৩ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৪ লাখ ৩১ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ মার্চ) রাতে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) খোরশেদ আলম মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন জালালাবাদ সেনানিবাসের প্রজাপতি গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় একটি মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাককে মুরাদপুরের দিকে দ্রুতগতিতে যেতে দেখে পুলিশ সন্দেহ হলে ধাওয়া করে।

রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে মুরাদপুরস্থ হাইফা বাজারের সামনে পাকা রাস্তার ওপর নীল ও হলুদ রঙের একটি মিনি ড্রাম ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১১-৮৭৫১) আটক করা হয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের অজ্ঞাতনামা চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ট্রাক থেকে ৮০ বস্তায় ২ হাজার ৩৮৫ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩১ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com