সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের এয়ারপোর্ট থানার লালটিলা শাহী ঈদগাহ এলাকার আব্দুল মজিদের ছেলে শিবলু আহমদ ছামির (২৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক এলাকার মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫) ও সিলেটের শাহপরান (রহঃ) থানার শিবগঞ্জ এলাকার মৃত উমুদ দেবনাথের ছেলে সুকান্ত দেবনাথ (৩৫)।
পুলিশ জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকা থেকে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় তাঁদেরকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply