সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২ লাখ ১৪ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-টাঙ্গাইল সদর থানার বাসাখাঁনপুর এলাকার মৃত সোরহাব মিয়ার ছেলে মোঃ ফিরোজ মিয়া (৪৬) এবং একই থানার কাতুলী এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান (৪৫)।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শাহপরাণ (রহঃ) থানার এসআই (নিঃ) প্রনজিৎ মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া এলাকার মুসলিম হেন্ডস স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনাকালে একটি যাত্রীবাহি এ্যাপোলো বাস তল্লাশি করা হয়।
তল্লাশিকালে বাস থেকে ২ লাখ ১৪ হাজার ৫০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply