1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

  • আপডেটের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ ভিউ

বার্তা ডেস্ক :: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ভবিষ্যৎ প্রজন্মকে আরও সামনে এগিয়ে নিতে আরেকটি সংগ্রাম শুরুর আহ্বান জানান তিনি। 

(১৬ ফেব্রুয়ারি) রোববার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। দেশে একটা ভয়ঙ্কর সময় পার করছি। প্রায় ১৫ বছর একটা পাথর বুকের মধ্যে চেপে ছিলো। সেই পাথর সব প্রতিষ্ঠান ধংস করেছে। ছাত্র-জনতা যে অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিলো- তা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা সংস্কৃতি, আমাদের জীবন সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই।’

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মো. আমিনুল ইসলাম। জাতীয় দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরসহ বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com