1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৮ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৮

  • আপডেটের সময়: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ ভিউ

আন্তর্জাতিক ডেস্ক।। থাইল্যান্ডের পাহাড়ি এলাকায় একটি বাস ব্রেক ফেল করে খাদে পড়লে অন্তত ১৮ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই মর্মান্তিক দুর্ঘটনার তথ্য জানিয়েছে এএফপি।

 

তিনটি দোতলা বাসে করে স্থানীয় সরকারের কর্মকর্তারা সফরে যাচ্ছিলেন। এ সময় রাজধানী ব্যাংককের পূর্বে প্রাচিনবুরি প্রদেশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু বলেন, ‘১৭ যাত্রীকে ঘটনাস্থলে নিহত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে হাসপাতালে অপর এক যাত্রী নিহত হন।’

 

‘আমরা ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি এবং তিনি জানিয়েছেন, পাহাড়ি এলাকা থেকে নিচে নামার সময় ব্রেক ফেল করলে বাসটি খাদে পড়ে যায়’, যোগ করেন তিনি।

 

বাসটিতে মোট ৪৯জন আরোহী ছিলেন। জীবিতদের দুইটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

সড়ক নিরাপত্তার মানদণ্ডে থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান মতে, প্রতি বছর দেশটিতে প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন।

অনিরাপদ পরিবহন ও চালকদের অদক্ষতাই এর পেছনে মূল কারণ। সর্বশেষ অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

https://websites.co.in/refer/168184

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com