1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশীদের পদত্যাগ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশীদের পদত্যাগ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ ভিউ

বার্তা ডেস্ক :: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রিফাত রশীদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। রিফাত রশিদ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদের দায়িত্ব পেয়েছিলেন।

(২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

তিনি জানান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কমিটিতে রিফাত রশীদ আর নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ মূলনীতি ও ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে ২০৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন বলে জানান সংগঠনটির নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com