1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ছিলেন স্থপতি, বানাতে চেয়েছিলেন সিনেমা, এখন ক্রিকেটে ভারতের জয়ের নায়ক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক সাইফুল সাহেবের রত্নগর্ভা আম্মার সুস্থতা কামনায় দোয়া কামনা

ছিলেন স্থপতি, বানাতে চেয়েছিলেন সিনেমা, এখন ক্রিকেটে ভারতের জয়ের নায়ক

  • আপডেটের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৬ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ  আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না তিনি। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার একদম শেষ দিনে গিয়ে নেওয়া হয় তাঁকে। সেই বরুণ চক্রবর্তীই এখন চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পথে ভারতের বড় ভরসা!

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরুণ, যা মাত্রই ওয়ানডে ক্যারিয়ার শুরু করা এই রহস্য-স্পিনারের সেরা বোলিং।

গত চার মাসে আরও দুবার ৫ উইকেট করে নিয়েছেন; দুটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। মূলত সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টির পারফরম্যান্স আর দুবাইয়ের মন্থর পিচের কথা মাথায় রেখে তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেওয়া হয়েছে।

 

তবে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ৩৩ বছর বয়সী বরুণ একাদশে ছিলেন না। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে বাড়তি একজন স্পিনার খেলানোর ভাবনা থেকে একাদশে রাখা হয় তাঁকে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার পর চতুর্থ স্পিনার হিসেবে খেলা বরুণই হয়ে ওঠেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি। অথচ এই বরুণের পেশাদার ক্রিকেটারই হওয়ার কথা ছিবরুণ ছিলেন স্থপতি, অভিনয় করেছেন ‘জিভা’ নামে একটি তামিল চলচ্চিত্রে। এমনকি চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করতে চেয়েছিলেন। কিন্তু ২৬ বছর বয়সে আবারও ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মায়। সব ছেড়ে ছুড়ে ক্রিকেটেই মনোনিবেশ করেন।

বরুণের জন্ম ভারতের কর্ণাটক রাজ্যের বিদার জেলায়। বেড়ে উঠেছেন চেন্নাইয়ের শহরতলি আদিয়ারে। সেখানে সেন্ট প্যাট্রিক’স অ্যাংগো ইন্ডিয়ান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com