1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সাদাপাথরে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মা র ধ র এস*পির - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

সাদাপাথরে ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মা র ধ র এস*পির

  • আপডেটের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১০৭ ভিউ

বার্তা ডেস্ক।। ভ্রমণে গিয়ে ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি অফিস সহায়ককে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে নৌকার মাঝিরা কর্মবিরতি পালন করেছেন। পরে প্রশাসন ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসে দুঃখ প্রকাশ করে বিষয়টি সমাধান করেন।

 

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নাছির উদ্দিন আহমেদ সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি। মারধরের শিকার জাবেদ আহমেদ ঘাটের খাস কালেকশনের দায়িত্বে থাকা ভূমি অফিসের অফিস সহায়ক।

 

ভুক্তভোগী জাবেদ আহমেদ বলেন, ‘দুপুর ১২টার দিকে তিনি (নাছির উদ্দিন আহমেদ) এসে ফ্রিতে নৌকা চান। আমি বলি ইউএনও স্যারের সঙ্গে কথা বলতে। তখন তিনি উত্তেজিত হয়ে আমার গায়ে হাত তোলেন। চড়থাপ্পড় মারেন। পরে আমরা আধা ঘণ্টা নৌকা চালানো বন্ধ রাখি। পরে ইউএনও, ওসি স্যারসহ কর্মকর্তারা এসে বিষয়টি সমাধান করেন। আর এসপি নাছির সাহেব মাফ চেয়েছেন।’

 

 

কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার বলেন, ‘মিস বিহেভ হয়েছিল। ওনারা দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি শেষ।’

 

এ বিষয়ে জানতে সিলেটের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি নাছির উদ্দিন আহমেদের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়।

 

সুত্রঃ আজকের পত্রিকা 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com