1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাগুরার শিশুটির পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

মাগুরার শিশুটির পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

  • আপডেটের সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৩৯ ভিউ

বার্তা ডেস্ক :: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে নিহত সেই শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।

সোমবার (১৭ মাচ) সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারটি ওই পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী  ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। 

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মাগুরায় ৮ বছরের ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। 

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন শুরু থেকে শিশুটির  চিকিৎসাসহ যাবতীয় সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শত চেষ্টার পরও বাঁচানো যায়নি শিশুটিকে। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে  চলে যায় শিশুটি। 

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এছাড়াও তিনি সব সময় এ পরিবারের খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, মেয়েটির মা তিন দিন একটা পোশাক পরে রয়েছেন। এ খবর তারেক রহমান জানতে পেরে ওই পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।একটু হলেও ভালো কাটতে পারে তাদের ঈদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com