1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাধবপুর সীমান্তে গাঁজা-মোটর সাইকেল মোবাইলসহ দুই মাদককারবারি আটক - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

মাধবপুর সীমান্তে গাঁজা-মোটর সাইকেল মোবাইলসহ দুই মাদককারবারি আটক

  • আপডেটের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯০ ভিউ

মাসুদ আহমদ শিকদারঃ মাধবপুর উপজেলার সীমান্ত রাজেন্দ্রপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজা, চোরাই মোটর সাইকেল ও মোবাইলসহ দুই মাদককারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কর্ণেল তানজিলের নির্দেশে একদল সিপাহী অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সালা উদ্দিনের পুত্র মোঃ নাজিম উদ্দিন (২৭), বেজুড়া গ্রামের মৃত ঝাড়ু মিয়ার পুত্র রতন মিয়া (৩৭)। এ সময় ০৮ কেজি ভারতীয় গাঁজা, ০২ টি মোবাইল এবং ০১ টি মোটর-সাইকেলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বাজারমূল্য (তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা। তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল উপরোক্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

https://10ms.io/NvjZER

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমরা সাধারণ মানুষের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান মনে করি এবং সবাইকে আহ্বান জানাই, মাদক চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত বিজিবিকে জানাতে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ ধরনের অভিযান পরিচালনা করে সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com