1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

লন্ডনে ফিরে যাচ্ছেন হামজা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৭ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজা-জামালরা। আজ বৃহস্পতিবার থেকেই সবাই থাকবেন ছুটিতে। জানা গেছে, বিমানবন্দরে পরিবারের সঙ্গে দেখা করেন হামজা চৌধুরী। সেখান থেকে ঢাকার বাসায় চলে যান তিনি। সূত্র জানায়, সকালে লন্ডনের বিমান ধরেছেন শেফিল্ডের হয়ে ধারে খেলা এই মিডফিল্ডাজাতীয় দলের বাকি ফুটবলাররাও আজ থেকে ছুটিতে চলে যাবেন। দেশের ঘরোয়া ফুটবল আবার শুরু হবে ১১ এপ্রিল, তাই ঈদের ছুটি কাটিয়ে এর আগেই সবার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে চায় ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে, যদিও স্টেডিয়ামের সংস্কারকাজ এখনো চলমান। এরপর ১৮ অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।র।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com