1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেটের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৭৮ ভিউ

মো: রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকার গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান ২০২৫ শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ৩টায় জিসিসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গ্লোরিয়াস এডুকেশন অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং 

শিক্ষিকা শাহেলা সায়মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ।

বিশেষ অতিথি ছিলেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর, দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান,দারুল আজহার ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সোহাইল আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বাংলাদেশ চা গবেষণা বোর্ড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: জিল্লুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল হাসান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সাব্বির এবং জিসিসির শিক্ষক সাঈদ হোসেন, সেলিনা আক্তার, আনিকা চৌধুরী, জিসান হোসাইন প্রমূখ। 

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এসএসসি পরীক্ষার্থী মঈনুল ইসলাম জাহিদ এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষে অভিব্যক্তি উপস্থাপন করের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সামছুন নাহার।

অনুষ্ঠান শেষে বিদায়ী সকল শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com