1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৪ ভিউ
Oplus_131072

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি।। শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

এরপর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। খেলাধুলার মধ্যে ছিল- ১০০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, চকলেট দৌড়, ভারসাম্য দৌড়, যেমন খুশি তেমন সাজ, অভিভাবকদের বালিশ খেলা,শিক্ষকদের চেয়ার খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেন্ট মার্থাস কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মিশনের পুরোহিত রেভা. ফাদার কল্লোল রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের সিস্টার শিল্পী সেলিন কস্তা আর এন ডি এম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং শিক্ষার্থীরা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com