1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ ভিউ

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। তবে তার পারফরম্যান্সে বয়সের ছাপ নেই। তাইতো মেসি ভক্তরা আগামী ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান তাকে। যা নিয়ে একাধিকবার কথা বললেও নিশ্চিত করে কিছু বলেননি মেসি। এবার তার বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেছেন লিওনেল স্কালোনি।আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রথম কথা হলো, সে (মেসি) এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান।’

 

তবে বিশ্বকাপে খেলা নিয়ে দল থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না মেসিকে। এই আর্জেন্টাইন গ্রেটের ইচ্ছার ওপরই নির্ভর করছে তার খেলা। এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে এবং অন্য কারও ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।

এর আগে ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।

(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com