1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ : আদালতে প্রাঙ্গণে পলক

  • আপডেটের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেক্সঃ আদালত প্রাঙ্গণে কখনো বিভিন্ন অঙ্গভঙ্গি, আবার কখনো নানা মন্তব্যে প্রায়ই আলোচনায় থাকেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি নতুন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তার রিমান্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

এ ঘটনায় তার পরিবার গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com