1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে: তারেক রহমান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে: তারেক রহমান

  • আপডেটের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ ভিউ

বার্তা ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের শাসন নিশ্চিত করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে কিছু কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না তা খেয়াল রাখতে হবে।

(৫ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে পঙ্গু ও হত্যা করেছে। এই আন্দোলনে নিহতদের পরিবার যেন সঠিক বিচার পায়। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আন্দোলনে হতাহতদের ত্যাগের মর্যাদা দিতে হবে। যুগে যুগে তাদের ত্যাগ বৃথা যায়নি এবং যাবেও না।

আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশের প্রচলিত আইনে বিচার করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে গুম-খুনের সাথে জড়িতরা উৎসাহিত হবে। বিচারের মাধ্যমেই আইনের শাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে যাবে বিএনপির এটি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল। এজন্য আড়াই বছর আগেই আমরা ৩১ দফা দিয়েছিলাম। এ সময় জনগণের সামাজিক মর্যাদা নিশ্চিতের কথাও বলেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com