1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটেও বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সিলেটেও বুলডোজার দিয়ে ভাঙা হলো শেখ মুজিবের ম্যুরাল

  • আপডেটের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ ভিউ

বার্তা ডেস্ক।। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন। তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন।

 

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুড়িয়ে দাও-গুড়িয়ে দাও’, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এরকম স্লোগান দিতে দেখা গেছে।

 

এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর‌্যালটি একদফা ভাঙচুর করা হয়। সর্বশেষ বুধবার রাতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ম্যুরালটি গুড়িয়ে দেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com