কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে ১০টি বাল্কহেড নৌকা জব্দ করা হয়।এসময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া।অভিযান চলাকালে দেখা যায়,কয়েকটি বাল্কহেডের মাধ্যমে অবৈধভাবে ধলাই নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি বাল্কহেড জব্দ ও ৯ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিন মিয়া বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় কেউ ছাড় পাবে না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, জব্দ করা বাল্কহেডগুলো বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply