সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৩৮ পিস ইয়াবাসহ মোঃ আলমগীর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আলমগীর সিলেট জেলার বালাগঞ্জ থানার রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘরস্থ সুইপার কলোনী গেইটের সামনের পাঁকা সড়ক থেকে মোঃ আলমগীরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৪৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply