1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সিলেটে নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামীলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১৫ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেটে নিজ বাড়ির ছাদ থেকে আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।তিনি উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক।সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের (মিডিয়া অফিসার) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে।নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, হত্যার কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com