1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

দয়ামীর এলাকায় বাস-কার সংঘর্ষে পরিবারের ২ জনের মৃ’ত্যু

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ ভিউ
Oplus_131072

সিলেট প্রতিনিধি॥ সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন—প্রাইভেট কারচালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। তারা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) এবং সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, সিলেটগামী প্রাইভেট কারটি দয়ামীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হারুন মিয়া মারা যান এবং তার মেয়ে আনিছা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com