1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে: আমীর খসরু

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮১ ভিউ

বার্তা ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই থেকে তিনটি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে।সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে।এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাই, বিলম্বিত করতে চাই, প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঐক্যমত হয়েছে, সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে। ঐক্য মত কমিশনের নিজস্ব মতামত আছে। তাদের মতামত দেয়ার জন্য রাখা হয়নি। ঐক্যমত কমিশনে যারা আছেন, তারা নিজ নিজ কাজে ফিরে যান। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে।এবার ক্ষমতায় যাওয়ার আগেই, আমরা সব কাজ শেষ করে ফেলেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন থেকেই উন্নয়ন কাজ শুরু করবে বিএনপি।আমরা বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করবো না।শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে চাই বিএনপি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতান্ত্রিক চর্চা করি না। বিএনপি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। আগামী প্রজন্ম যেন বিদেশ গিয়ে দক্ষ জনশক্তি হতে পারে, আয় এখনকার তুলনায় তিন চার গুন বাড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। সরকারি কর্মকর্তার কাছে না গিয়ে, যত বেশি কাজ করা যাবে তত দুর্নীতি কমবে। একারণে বিএনপি অনলাইন নির্ভরতা বাড়বে।

রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমানসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ব্যবসায়ীক নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com